সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবাকে লাথি মেরে কারাগারে থাকা সেই শিক্ষক বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাবনার চাটমোহরে বাবাকে লাথি মেরে কারাগারে থাকা সেই স্কুলশিক্ষক মো. মজনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মজনুর রহমান চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল হাই স্কুলের ভোকেশনাল শাখার ট্রেড ইনস্ট্রাক্টর।

গত বুধবার স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমি লিখে না দেওয়ায় ১২ অক্টোবর শিক্ষক মজনুর রহমান তার বাবা হাজি মো. আতাউর রহমানকে তার কর্মস্থল মহেলা বাজার ডাকঘরে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও কিলঘুসি মারেন। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। এ সময় বাধা দিলে তিনি তার বাবাকে প্রকাশ্যে কিলঘুসি ও লাথি মারেন। পরে আশপাশের লোকজন এসে শিক্ষক মজনুকে নিবৃত করেন। আতাউর রহমানকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন হাজি মো. আতাউর রহমান চাটমোহর থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই মজনুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বর্তমানে মজনুর রহমান জেলহাজতে। এদিকে বাবাকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম জানান, স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করেছেন।

গত ১৪ অক্টোবর ‘বাবাকে লাথি মারায় শিক্ষক গ্রেপ্তার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবাকে লাথি মেরে কারাগারে থাকা সেই শিক্ষক বরখাস্ত

আপডেট সময় : ০৯:১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১