সংবাদ শিরোনাম ::
কবিতা শিরোনামঃ- রেখে যায় স্মৃতি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১ ৪১৭ বার পড়া হয়েছে

কলমেঃ- আফরিন মৌ
ব্যাথা দিয়ে অঙ্গে
খাঁচাটা ভেঙ্গে,
প্রাণ ভোমরা নিয়ে যাবে সঙ্গে ।
হৃদয়েরই রক্তপাত
করবেনা কেউ কর্ণপাত,
আহা, আহা, সুরে
কষ্ট পাবে অন্তর পুরে,
ব্যাথা ভরা মনে
চলে যাবে সঙ্গী বিহনে ।
পাখিহীন খাঁচা
লুটিয়ে পরবে মাঁচায়,
চিৎকার করে বলবে শুধু
আমায় বাঁচা ।
পোষা পাখির কাঁচা বাসা
হবে সেদিন সর্বনাসা,
বন্ধ হবে রঙ তামাসা
খাসমহলে পরবে অমাবস্যা ।
আসবে লোক যত
কাঁদবে তারা তত,
চোখ বুঝা দেহখানা
থাকবে পরে মাটির কোণায়।
আত্মীয় স্বজন তুমায় দেখে,
কাপড় দিবে নাকে মুখে
রাখবেনা কেউ ঘরের বুকে ।


























