সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৩১৩ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আবারও বেসরকারি খাতে বাড়লো তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বরে গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম পড়বে ১ হাজার ৩১৩ টাকা। বেড়েছে অটো গ্যাসের দামও ৷

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিলসহ কমিশন সদস্যরা উপস্থিত ছিলেন।

নভেম্বর মাসের জন্য প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ টাকা ৪২ পয়সা করেছে বিইআরসি। এর ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ২৫৯ টাকা থেকে বেড়ে এক হাজার ৩১৩ টাকা হয়েছে। অক্টোবরে এলপিজির প্রতি কেজির দাম ৮৬ টাকা ৭ পয়সা (সেপ্টেম্বরের দাম) থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করেছিল বিইআরসি। এ হিসেবে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ছিল এক হাজার ২৫৯ টাকা হয় ৷

পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও বেড়েছে, যা অটোগ্যাস নামে প্রচলিত। নভেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ দশমিক ৬৮ থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ টাকা নির্ধারণ করা হয়। লিটারে বেড়েছে প্রায় ২ টাকা ৫০ পয়সা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৩১৩ টাকা

আপডেট সময় : ০৩:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১