সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নৌকায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নৌকায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম।

সোমবার রাতে প্রচারণার অফিস উদ্বোধনকালে শাহ আলম বলেন, যারা যারা নৌকায় ভোট দেবে না তাদের চিহ্নিত করা হবে। তাদের কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না। এটা আমার কবরস্থান। সোজা কথা আমার কবরস্থানে তাদের কবর দিতে দেওয়া হবে না। তাদের চৌধুরীপাড়ায় নিয়ে কবর দিতে হবে। এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।

এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওতে শাহ আলমকে বলতে শোনা যায়, ‘কী অইবা? চিহ্নিত অইবা। হবরস্থান চৌধুরীপাড়া অইব দে। আইত ন পারিবা। আর হবরস্থানত আই হবর দিত ন দিয়্যুম। হবরস্থান আঁর, আঁই দিত ন দিয়্যুম এডে।’ (ভোট না দিলে কী হবে? চিহ্নিত হবে। কবরস্থান চৌধুরীপাড়ায় হবে। এখানে আসতে পারবে না। আর এখানকার কবরস্থানে কবর দিতে দেব না। কবরস্থান আমার। এখানে আমি কাউকে কবর দিতে দেব না।)

শাহ আলম আরও বলেন, ‘সোজা হতা, বাংলা হতা। চৌধুরীপাড়াত জনগুই পড়িব লাশ-ইবা। মসজিদত আই না পারিবা। আর বেগ্গুন ঐক্যবদ্ধ। এই পাঁচজন, আটজন, দশ ন, বেগ্গিন বন্ধ অই যাইব। চিহ্নিত গইজ্যুম, সমস্ত কিছু বন্ধ অই যাইব।’ (সোজা কথা, বাংলা কথা। চৌধুরীপাড়ায় এই লাশটাকে চলে যেতে হবে। মসজিদেও আসতে পারবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ। এই পাঁচ, আট, দশজনের সবকিছু বন্ধ করে দেয়া হবে। সবাইকে চিহ্নিত করে রাখা হবে। সবকিছু বন্ধ হয়ে যাবে।)

এ সময় উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কোটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিকসহ এলাকার মুরব্বী ও নৌকার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

এমন বক্তব্যের বিষয়ে জানতে শাহ আলমের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।

বিষয়টি নজরে আনা হলে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহাদত হোসেন বলেন, এমন একটি ভিডিও আমাদের নজরে এসেছে। তবে এটা খণ্ডিত। পুরো বক্তব্য রয়েছে এমন রেকর্ড তল্লাশি করা হচ্ছে। তা হাতে এলে পুরো শুনে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৌকায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না

আপডেট সময় : ১১:৫৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১