এক ওয়াডের ভোটার রা অন্য ওয়াডের ভোট কেন্দ্রে জেতে পারবেনা-মোহাম্মাদ নুরুল আলম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা
- আপডেট সময় : ১১:১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগৈলঝাড়ায় প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময়।আগামী ১১ নভেম্বর বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার দুপুরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম’র সভাপতিত্বে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বরিশাল জেলা ম্যাজিষ্ট্রেট রকিবুর রহমান খান। সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, সিনিয়ন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নুরুল আলম, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় উস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু,আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সহিদুল্লাহ, গৌরনদী নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদারসহ প্রমুখ।

























