সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ভরণপোষণ না পেয়ে সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করা বৃদ্ধার পাশে জেলা প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে চিকিৎসা খরচ ও ভরণপোষণ না পেয়ে দুই সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরকারী অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তার চিকিৎসার জন্য সমাজসেবা বিভাগ থেকে ৫০ হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়েছে। সোমবার নগরীর বৈদ্যপাড়ায় ওই বৃদ্ধার ভাড়া বাসায় গিয়ে তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় সমাজসেবা বিভাগের উপ-পরিচালক উপ-পরিচালক আল-মামুন তালুকাদর, এনডিসি নাজমূল হুদা এবং প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বৃদ্ধার বড় ছেলে বরিশাল বিএম কলেজের অধ্যাপক আব্দুস সবুরসহ অন্যান্যদের সাথে আলোচনা করে পরবর্তী করনীয় সম্পর্কে নির্দেশনা দেন।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, বৃদ্ধা মায়ের রোগের চিকিৎসায় ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সমাজসেবা বিভাগ থেকে তাকে সহায়তার উদ্যোগ নেয়া হবে। খুলনায় ওই বৃদ্ধের স্বামীর বাড়ি বিক্রির বিষয়েও সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।

চিকিৎসা খরচ ও ভরণপোষণ না পেয়ে এক ছেলের সহায়তায় গত বৃহস্পতিবার অপর দুই সন্তানের বিরুদ্ধে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী মামলা করেন বৃদ্ধা জাহানুর বেগম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভরণপোষণ না পেয়ে সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করা বৃদ্ধার পাশে জেলা প্রশাসন

আপডেট সময় : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১