বাবুগঞ্জের রহমতপুর ইউপি নির্বাচনে ৫২ জন প্রার্থীর মনোনয়ন দাখিল
- আপডেট সময় : ০৩:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ৮৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে।
গতকাল মঙ্গলবার শেষ দিনে মোট ৫২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন,
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল সিকদার, বর্তমান চেয়ারম্যান মোঃ সরোয়ার মাহমুদ, ওয়ার্কার্স পার্টির মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে আছেন মাওঃ আঃ হাকিম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সুত্রে জানিয়েছে, মোট ৫২ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করতে মনোনয়ন পত্র জমা দিয়েছে রহমতপুর ইউনিয়নে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।























