বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পন্যবাহী ট্রাক খাদে
- আপডেট সময় : ০৯:৩৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১ ৮৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের কলেজ গেট নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সুত্রে জানা গেছে, পন্যবাহী (যশোর- ট ১১-৩০৫১) নাম্বারের ট্রাকটি খুলনা থেকে ৫০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে বরিশালের মুলাদীর উদ্দেশ্যে যাওয়ার পথে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর – মীরগঞ্জ সড়কের কলেজ গেট নামক স্থানে পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও মালামালের তেমন কোন ক্ষতি হয়নি। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত ট্রাক চালক মোঃ সাদ্দাম হোসেন কে উদ্ধার করে স্থানীয়ারা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

























