বাবুগঞ্জে গণটিকা গ্রহনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন
- আপডেট সময় : ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ৯০ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে, গত ২৮শে সেপ্টেম্বর ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের করোনা ভাইরাসের ২য় ধাপের প্রথম ডোজ গণটিকা দান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ৫০ জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। ২৮শে অক্টবর ও ৩০শে অক্টবর ২য় ডোজ প্রদানের তারিখ নির্ধারন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২য় ধাপের শতকরা ৯৮ ভাগ লোককে টিকা দিতে সক্ষম হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা, মাধবপাশা, দেহেরগতি, রহমতপুর, চাঁদপাশা, জাহাঙ্গীরনগর এবং কেদারপুর ইউনিয়নের টিকাদান কেন্দ্রে কয়েক শতাধিক নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে। যুবক থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই এসেছেন টিকা নিতে।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার বলেন, জনগনের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে ২য় ধাপের শতকরা ৯৮ ভাগকে ২য় ডোজ প্রদানে সক্ষম হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন
এছাড়াও তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারী সকলে মিলেনউৎসব মুখর পরিবেশে টিকা প্রদান করেছেন। তাছাড়া প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আনসার ও সাধারন জনগণের আন্তরিক সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা দান ক্যাম্পেইন সফল ভাবে সম্পূর্ন করতে পেরেছি।

























