সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

র‌্যাব এর অভিযান পরিচালনা করে ০১ (এক) জন ধর্ষণকারী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ০১ (এক) জন ধর্ষণকারী গ্রেফতার।
গত ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে পিরোজপুর জেলার সদর থানাধীন নরখালী গ্রামের ছদ্মনাম মোছাঃ হাফিজা খাতুন(১৩)কে প্রতিবেশী মোঃ ফিরোজ শেখ(২৮)তার নিজ বাড়ীতে জোর পূর্বক ধর্ষণ করেছে। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ লিটন ডালি(৩৬), পিরোজপুর জেলার সদর থানায় আসামী মোঃ ফিরোজ শেখ(২৮) এর বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করে। ঘটনার পর থেকে উক্ত ধর্ষণ মামলার আসামী মোঃ ফিরোজ শেখ(২৮) পলাতক ছিলো। এই সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর একটি অভিযানিক দল বিভিন্ন কৌশলের মাধ্যমে জানতে পারে যে, উক্ত আসামী মোঃ ফিরোজ শেখ(২৮) বরিশাল জেলার কোতয়ালী থানাধীন হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ২৯ অক্টোবর ২০২১ তারিখ আনুমানিক ১৮.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে আসামীর সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক আসামী মোঃ ফিরোজ শেখ(২৮),পিতাঃ মৃত জাফর শেখ, সাং-বানেশ্বরপুর, থানাঃ সদর, জেলাঃ পিরোজপুরকে গ্রেফতার করে। ঘটনার বিবরণে জানা যায় যে, ছদ্মনাম মোছাঃ হাফিজা খাতুন (১৩)কে প্রতিবেশী মোঃ ফিরোজ শেখ(২৮) বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিত। এরই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল অনুমানিক ১৫.০০ ঘটিকার সময় আসামী ভিকটিমের বাড়িতে তার বাবা মা না থাকায় জোর করে ঘরের মধ্যে প্রবেশ করে চৌকির উপরে শৌয়াইয়া জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ লিটন ডালি(৩৬) পিরোজপুর জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ ফিরোজ শেখ(২৮)কে পিরোজপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব এর অভিযান পরিচালনা করে ০১ (এক) জন ধর্ষণকারী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১