আজ কমিউনিটি পুলিশিং ডে
- আপডেট সময় : ০৫:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ৮৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: আজ ৩০ সেপ্টেম্বর। কমিউনিটি পুলিশিং ডে। পঞ্চমবারের মতো দিনটি পালন করতে নগরীতে নানা কর্মসুচীর আয়োজন করেছে মহানগর ও জেলা পুলিশ। এ উপলক্ষে মহানগর পুলিশের উদ্যোগে র্যালি ও সমাবেশ হবে। এছাড়াও জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা, রক্তদান কর্মসুচী ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান হবে।
দিনটি উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র বের করেছে মহানগর পুলিশ। মহানগর পুলিশ থেকে জানানো হয়েছে, মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি প্রতিপাদ্য নিয়ে এবারের কমিউনিটি পুলিশিং ডে পালন করা হবে। এ উপলক্ষ্যে মহানগর পুলিশের উদ্যোগে ক্রোড়পত্র বের করা হয়েছে। এতে আইজিপি ড. বেনজীর আহম্মেদ বিপিএম (বার), পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বানী দিয়েছেন। এছাড়াও কমিউনিটি পুলিশিং কি এবং কেন শিরোনামে কার্যক্রম তুলে ধরা হয়েছে।
দিনটি পালনে নগরীর প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্ক থেকে র্যালি বের করা হবে। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে কমিউনিটি সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সভায় সভাপতিত্ব করবেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।
জেলা পুলিশ থেকে জানানো হয়েছে, দিনটি পালনে পুলিশ লাইন্সের ড্রিল সেটে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডিআইজি মো. আক্তারুজ্জামান। সভাপতিত্ব করবেন জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে। এছাড়াও রক্তদান কর্মসুচী পালন করা হবে।

























