সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ব্রিটেন যাওয়া হলো না মিজানুর রহমান আজহারীর, থামতে হলো কাতারেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশের ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ব্রিটেনে যাওয়া প্রায় বাতিল হওয়ার পথে। জানা গেছে, আজহারী মঙ্গলবার ভোর রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছান, বুধবার সকালে যখন আজহারী লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেইটে আসেন তখনই সেখান থেকে তার ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেয়া হয়নি। কেন তাকে এই ফ্লাইটে উঠতে দেয়া হয়নি, অথবা তার ভিসা বাতিল করা হয়েছে কি না- এ সম্পর্কে এখনো কোন তথ্য জানা যায়নি। সর্বশেষ খবর অনুযায়ী, কাতার বিমানবন্দর থেকেই গত ১০/১২ ঘণ্টা ধরে চেষ্টা করা হয়েছে সমস্যা সমাধানের।

তবে সর্বশেষ খবর অনুযায়ী, মাওলানা মিজানুর রহমান আজহারীকে ৯৬ ঘণ্টার একটি ট্রানজিট ভিসা দেয়া হয়েছে।
জানা গেছে, মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে ব্রিটেনে আইওন টিভির আমন্ত্রণে যাচ্ছিলেন।

৩১ অক্টোবর থেকে লন্ডনসহ ব্রিটেনের ৫টি শহরে ইসলামী বক্তৃতার আয়োজন করা হয় ব্রিটেনের আইওন টিভির পক্ষ থেকে। এ উপলক্ষে ১৫ পাউন্ড থেকে শুরু করে ১০০ পাউন্ড মূল্যের টিকেট বিক্রি করা হচ্ছে ব্রিটেনে বিভিন্ন শহরে।

আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন। অনেকেই ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিসসহ বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্য যেখানে অন্য ধর্মকে আঘাত করা হয়েছে, যেসব বক্তব্য ঘৃণা ছড়ায় এমন সব ভিডিও পাঠানো হয়েছে ।

সফর বাতিল হওয়ার বিষয়ে আয়োজক আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুকের সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করার পর তিনি ফোন করে এই প্রতিবেদকের সাথে কথা বলেছেন।

তবে তিনি অফিসিয়াল কোনো মন্তব্য করেননি।
এছাড়া মিজানুর রহমান আজহারীর মালয়েশিয়ার নাম্বারের হোয়াটসআপে ফোন দেয়া হলেও ফোন রিসিভ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রিটেন যাওয়া হলো না মিজানুর রহমান আজহারীর, থামতে হলো কাতারেই

আপডেট সময় : ০৫:০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১