সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়ার তারিখ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আগামী ১ নভেম্বর থেকে স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্কুলের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ১ তারিখ থেকে তাদের টিকা কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকায় ১২টি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। তালিকা পাওয়া সাপেক্ষে এই টিকা কার্যক্রম চলবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথমে ঢাকার ১২টি শীতাতপ নিয়ন্ত্রিত টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে। এছাড়া প্রতিটি জেলায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া চলছে
এদিকে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়, চলবে বিকাল ৩টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে অনুষ্ঠিত বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় চলমান এই বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পরিচালিত গণটিকা কর্মসূচিতে যারা প্রথম ডোজ নিয়েছিলেন টিকা কার্ড প্রদর্শন দেখিয়ে তারাই কেবল আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। প্রথম ডোজ নেওয়া কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, চলতি মাসেই আমরা ৪ কোটির মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। আজকের টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। তিনি আরও বলেন, আগামী নভেম্বর মাসে অন্তত ৫ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।
এর আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম। তবে টিকা সংকটের কারণে সেই কার্যক্রম চালু রাখতে পারেনি সরকার। তখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়ার তারিখ ঘোষণা

আপডেট সময় : ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১