সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ভোলায় চেয়ারম্যানের নির্দেশ ছাড়া চুল কাটা যাবে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: তার নির্দেশের বাইরে অন্য স্টাইলে চুল কাটলে আইনি ব্যবস্থা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছেন ভোলার চরফ্যাশনের জাহানপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার।

বিজ্ঞপ্তি জারি করে ইউনিয়নের সর্বত্র লাগিয়ে দিয়েছেন তিনি। বিষয়টির প্রতিবাদ করায় এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলে তুষারের বিরুদ্ধে।

বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান উল্লেখ করেন, সুন্নতি কাটিং, ডিফেন্স/আর্মি কাটিং ছাড়া অন্য কোনও স্টাইলে চুল কাটলে সেলুন মালিক ও নরসুন্দরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৫ অক্টোবর এই বিজ্ঞপ্তি জারি করেন ইউপি চেয়ারম্যান। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। গুঞ্জন চলছে বিভিন্ন সচেতন মহলে।

গত ইউপি নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন নাজিম। বাংলাদেশ সংবিধানের ৩১ ও ৩২ ধারা লঙ্ঘন করে মানুষের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করে এমন বিজ্ঞপ্তি জারি করায় ক্ষুব্ধ স্থানীয়রা।

এ বিষয়ে চেয়ারম্যান নাজিম বলেন, ‘আমি স্থানীয় মুসলিমদের সঙ্গে কথা বলে ২৫ অক্টোবর নোটিশ জারি করেছি। তবে কতটুকু সঠিক করেছি বা ভুল করেছি আমি দ্বিধা-দ্বন্দ্বে আছি এখন।

’ কিশোরকে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘আমার ছেলে তুষারের সঙ্গে স্থানীয় জসিমের ছেলের বাক-বিতণ্ডা হয়েছে। আমি মিটমাট করে নিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার নোমান রাহুল জানান, ইউপি চেয়ারম্যান এরকম নোটিশ জারি করতে পারেন না। এর মাধ্যমে তিনি মানুষের রুচিশীলতা ও ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় চেয়ারম্যানের নির্দেশ ছাড়া চুল কাটা যাবে না

আপডেট সময় : ১১:১৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১