সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

স্বামীর মৃত্যু দেখে কাঁদতে কাঁদতে মারা গেলেন স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে চোখের সামনে স্বামী মো. শাহাজাহানের (৬৫) মৃত্যু দেখে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।

লাকসাম উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। ওই দম্পতির মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে পাশাপাশি দাফন করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের মৃত অ্যাডভোকেট নোয়াব আলী মোক্তারের বড় ছেলে মো. শাহাজাহান ও তার স্ত্রী কোহিনুর বেগম।

প্রতিবেশী আ. ছাত্তার জানান, রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহাজাহান হৃদরোগে আক্রান্ত হলে স্ত্রী কোহিনুর বেগম তাকে সেবা দেন। কিছুক্ষণ পর তার দেহ নিথর হয়ে পড়লে কোহিনুর চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাকসাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মেহেদী হাসান জিতু জানান, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন ওই দম্পতিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। ওই সময় পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাদের উভয়ই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পূর্বেই মারা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর মৃত্যু দেখে কাঁদতে কাঁদতে মারা গেলেন স্ত্রী

আপডেট সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১