সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে সময় টিভির পরিচয় দানকারী প্রতারক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালে সময় টিভির পরিচয় দিয়ে চাঁদাবাজি ও পুলিশের কাছে তদবির করার অভিযোগে এক প্রতারককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।

সোমবার দুপুরে নগরীর কালিবাড়ী রোডস্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে হাজির হয় জনৈক মুজাহিদ শুভ পরিচয়দানকারী একজন ব্যক্তি। নিজেকে সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে গত ১৩ আগস্ট আটককৃত একটি মোটরসাইকেল ছেড়ে দেবার অনুরোধ করেন তিনি।

এসময় উপস্থিত পুলিশ সদস্যদের কাছে তাঁর আচরণ সন্দেহ জনক মনে হলে আটককৃত মোটরসাইকেলের মূল মালিককে খবর দেয় ট্রাফিক পুলিশের সদস্যরা। পরবর্তীতে জানা যায় সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তির আসল নাম বিশ্বজিৎ কর্মকার এবং তিনি মোটরসাইকেল ছাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা লোপাট করেছে। এছাড়া বিশ্বজিৎ কোন গণমাধ্যমের সঙ্গে জড়িত নয় বলেও নিশ্চিত হয় পুলিশ।

এ ব্যাপারে আটককৃত মোটরসাইকেল মালিক সজিব নন্দী জানান, বিশ্বজিৎ আর সে পূর্ব পরিচিত। পুলিশের কাছ থেকে মোটরসাইকেল ছাড়িয়ে দেবার কথা বলে কয়েক দফায় তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেয় বিশ্বজিৎ। কিন্তু দুই মাস অতিবাহিত হলেও মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয় নি।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) খলিলুর রহমান বলেন, ‘আটককৃত প্রতারক নিজের নাম – পরিচয় লুকিয়ে নিজেকে সময় টিভির সাংবাদিক হিসেবে উপস্থাপন করেন এবং জব্দকৃত মোটরসাইকেল ছেড়ে দেবার জন্য অনৈতিকভাবে অনুরোধ করতে থাকেন’ বিশ্বজিৎকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আর অভিযুক্ত বিশ্বজিৎ বলেন, ‘আমি সময় টিভি এবং সাংবাদিকদের শ্রদ্ধা করি। কিন্তু আমার কোন উপায় ছিল না। মোটরসাইকেল ছাড়িয়ে দেয়ার কথা বলে ২০ হাজার টাকা নিয়েছি।যেটা আমার উচিত হয় নি’।

এ ব্যাপারে সময় টিভির বরিশাল ব্যুরো রিপোর্টার শফিক মুন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সময় টিভির গ্রহণযোগ্যতা ও সুনাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি এ ধরণের প্রতারণার চেষ্টা চালায়।এরকম কোন ঘটনা কারো নজরে নজরে আসলে সময় টিভির বরিশাল ব্যুরো প্রধানকে জানানোর অনুরোধ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সময় টিভির পরিচয় দানকারী প্রতারক আটক

আপডেট সময় : ০৪:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১