সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পটুয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পটুয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে সুজন দেবনাথ (৩০) নামের এক মোটরসাইকেল শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমির সামনের সড়কে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নেয়ার পথে সুজনের মৃত্যু হয়।

সুজনের স্বজনরা ও পুলিশ জানায়, শহরের একতা সড়কের বাসিন্দা সুনিল দেবনাথের ছেলে সুজন শহরের পৌর মুসলিম গোরস্থান এলাকায় একটি গ্যারেজে মোটরসাইকেল শ্রমিকের কাজ করতো।

প্রতিবারের মতো এবারও গ্রাহকের একটি মোটরসাইকেল মেরামত করে পরীক্ষার জন্য সড়কে বের হয়। শহরের শিল্পকলা একাডেমি অতিক্রমকালে সার্কিট হাউসগামী একটি অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুত্বর আহত হয় সুজন।

তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, শহরের সুনিল দেবনাথের ছেলে সুজন মোটরসাইকেল দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে মারা গেছে। দুর্ঘটনার পর অটোরিক্সাটি নিয়ে চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় : ০৩:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১