সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

নানার সঙ্গে রাতে কেক কাটলেন পরী, ছিলেন চয়নিকাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

আজ চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। ২৯ বছর পেরিয়ে ৩০ বসন্তে পা দিলেন তিনি। ১৯৯২ সালের ২৪ অক্টোবর পরীমনির জন্ম হয়েছিল সাতক্ষীরায়। তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। পরীর বাবার নাম মনিরুল ইসলাম, মা সালমা সুলতানা। মাত্র তিন বছর বয়সে নায়িকা তার মাকে হারান। এরপর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে বড় হন তিনি। বর্তমানে সেই নানাই পরীর সবকিছু।

অভিনয় জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে প্রতিটি জন্মদিনে নানা শামসুল হক গাজীকে সঙ্গে নিয়েই পরীমনিকে কেক কাটতে দেখা গেছে। ৩০তম জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি। শনিবার দিবাগত রাতের প্রথম প্রহরেই নানাকে নিয়ে কেক কাটেন তিনি। রাতের প্রথম প্রহরের এ উৎসবে কয়েকজন কাছের মানুষ ছাড়াও হাজির ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরীও।

পাশাপাশি আজ সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেলে জন্মদিনের উৎসব পালন করবেন তিনি। তার আগে দুপুর ও বিকেলে রাজধানীর কয়েকটি এতিম খানায় সময় কাটাবেন বলে জানিয়েছেন এ নায়িকা।

আজ রাত ৮টা থেকে রাজধানীর পাঁচ তারকো হোটেলে শুরু হওয়া আয়োজনের জন্য লাল ও সাদা রঙের ড্রেস কোড দিয়েছেন অতিথিদের জন্য। নায়িকার জন্মদিনের পার্টিতে প্রবেশ করতে হলে বাধ্যতামূলকভাবে পুরুষদের সাদা এবং নারীদের লাল রঙের পোশাক পরে যেতে হবে। অতিথিদের পাঠানো কার্ডে সে কথাও জানিয়েছে। পাশাপাশি কার্ডে পরিমণী লিখেছেন,‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।

গত কয়েকদিন আগামী ছবি ‘গুনিন’-এর শুটিংয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ছিলেন পরীমণী। জন্মদিন পালনের জন্য সেখান থেকে ছুটি নিয়ে বর্তমানে তিনি ঢাকায়। এর আগে গত বছর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে জন্মদিনের পার্টির জমকালো আয়োজন করেছিলেন পরীমনি। এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তার আগের বছর নায়িকার জন্মদিনের পার্টি হয়েছিল হোটেল সোনারগাঁয়ে। সেখানেও আয়োজনের কোনো ঘাটতি ছিল না।

রোববার জন্মদিনের পার্টি শেষ করে এক দিন বিশ্রাম নিয়ে মঙ্গলবার থেকে আবারও ‘গুনিন’-এর শুটিংয়ে ফিরবেন পরীমণি। এই সিনেমার পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। এর আগে পরীকে নিয়ে ‘স্বপ্নজাল’ সিনেমাটি বানিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নানার সঙ্গে রাতে কেক কাটলেন পরী, ছিলেন চয়নিকাও

আপডেট সময় : ০৮:২৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১