সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

পীরগঞ্জে হামলা: গ্রেপ্তার সৈকত ছিলেন ছাত্রলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর মাঝিপাড়া হিন্দুপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার মো. সৈকত মণ্ডল কারমাইকেল কলেজের দর্শন বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি। মাঝিপাড়ার হিন্দুপল্লিতে হামলার পরপরই তাকে কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে কলেজ শাখা ছাত্রলীগ বলছে, সৈকত ছাত্রলীগে একজন অনুপ্রবেশকারী।

ওই সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈকত মন্ডলের বাড়ি উপজেলার রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামে। তিনি ওই গ্রামের রাশেদুলের ছেলে। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও শাহ্ আব্দুর রউফ কলেজ থেকে এইচএসসি পাস করেন। কলেজে পড়ার সময় তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়ান। পরে রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পান। সৈকতের বিরুদ্ধে কুমিল্লার ঘটনার পর মাঝিপাড়ায় সহিংসতায় সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগ ওঠে।

সৈকতকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের চিঠি।

এদিকে কলেজ শাখা ছাত্রলীগ বলছে, সৈকত ভুয়া প্রত্যয়নপত্র দিয়ে কলেজের দর্শন বিভাগ কমিটির সহ-সভাপতির পদ বাগিয়ে নিয়েছে। তিনি কারমাইকেল কলেজের ছাত্র নন। রংপুর জেলা ও কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি এবং পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈকতকে অনুপ্রবেশকারী দাবি করে মাঝিপাড়ার ঘটনায় তার দৃষ্টান্তমৃলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এজেডএম সেকেন্দার আলী বলেন, ‘জীবন্তবৃত্তান্ত বা পরিচয় না জেনে টাকার লোভে কমিটিতে অন্তর্ভুক্ত করলে এমন ঘটনা ঘটবেই। সৈকত অন্য কলেজের হয়ে কি করে কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত হয়?’ ভালোভাবে পরিচয় না জেনে পদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বহিষ্কারের দাবি জানান তিনি।

এদিকে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার বলেন, ‘অপরাধী যে দলেরই হোক অপরাধ করলে শাস্তি পেতে হবে। আইন সবার জন্যই সমান।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা পরে জানতে পেরেছি সৈকত ছাত্রলীগে একজন অনুপ্রবেশকারী। এও জানতে পারছি, তিনি কারমাইকেল কলেজের ছাত্রও না। অথচ কমিটি গঠনের সময় কারমাইকেল কলেজের প্রত্যয়ন জমা ছিল। ১৭ তারিখ রাতে আমরা তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছি।’

জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি বলেন, ‘মাঝিপাড়ার ঘটনায় যারাই জড়িত হোক সকলকে বিচারের আওতায় আনতে শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে। ’

উল্লেখ্য, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত রোববার রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা জেলেপল্লীর বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে হামলা: গ্রেপ্তার সৈকত ছিলেন ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১