সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

স্ত্রী-সন্তানের সামনেই সড়কে প্রাণ গেলো শিক্ষকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকের ধাক্কায় আবদুল ওয়াহিদ (৩২) নামের অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াহিদ জেলার বিজয়নগরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের নন-টেক বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল ওয়াহিদের বাড়ি নবীনগর উপজেলায়। তিনি স্ত্রী-সন্তান নিয়ে জেলা শহরের বসবাস করেন। আজ বিকেলে জেলা শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে স্ত্রী-সন্তানকে সঙ্গে করে কসবায় তার শ্যালিকার বিয়েতে যাচ্ছিলেন। তিনলাখপীর এলাকায় পৌঁছালে সিএনজিটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল ওয়াহিদ নিহত হন।

এ ঘটনায় তার ছেলেসন্তান মাথায় আঘাত পেয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়। তার স্ত্রী ভালো আছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও একজন যাত্রী আহত হয়েছেন বলেও জানান আবুল কালাম আজাদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও জেলা সদর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রী-সন্তানের সামনেই সড়কে প্রাণ গেলো শিক্ষকের

আপডেট সময় : ০৪:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১