সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে ৬ পেট্রোল পাম্পে তেল পরিমাপে কারচুপির অপরাধে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে ২টি পেট্রোল পাম্পকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় বাজার তদারকি মূলক অভিযানে নথুল্লাবাদ এবং ঢাকা-বরিশাল হাইওয়ে এলাকায় ৬ টি পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন নগরীর নথুল্লাবাদ এলাকার ইসরাইল তালুকদার পেট্রোল পাম্পে ৫ লিটারে ২৫০ মি.লি. অকটেন কম প্রদান করায় প্রতিষ্ঠানটি থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া এয়ারপোর্ট থানা এলাকায় সারা ফিলিং স্টেশনে ৫ লিটারে ১৫০ মি.লি.অকটেন কম প্রদান করা হয়।এতে প্রতিষ্ঠানটি থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে সুরভী পেট্রোল পাম্প, রাব্বি ফিলিং স্টেশন, .ইউনিক ফিলিং স্টেশন এবং বরিশাল অটোস ফিলিং স্টেশন চারটিতে সঠিক পরিমাপে জ্বালানী তেল সরবরাহ করার প্রমাণ পাওয়া গেলে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের অভিনন্দন জানায়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া। এসময় ১০ এপিবিএন বরিশালের একটি টিম এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা তাদের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, জনস্বার্থে বাজার তদারকি মূলক এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ৬ পেট্রোল পাম্পে তেল পরিমাপে কারচুপির অপরাধে জরিমানা

আপডেট সময় : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১