সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

মোংলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাগেরহাটের মোংলায় নিজের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা মালেক হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে মোংলা পোর্ট পৌরসভার মাকড়ঢোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

শিশুর মা জানান, মোংলা পোর্ট পৌরসভার মাকড়ঢোন এলাকা বাসিন্দা মালেক হাওলাদার (৩৫) মঙ্গলবার বিকেলে ভয়ভীতি দেখিয়ে তার নিজ শিশু মেয়েকে (১৪) ধর্ষণ করে।

এর আগের দিন সোমবারও একইভাবে শিশুটিকে ধর্ষণ করে মালেক।
মালেকের স্ত্রী হেপি বেগম (২৭) মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ থেকে বাড়িতে ফিরে মেয়েকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর মেয়েটি সব কিছু তার মায়ের কাছে খুলে বলেন। বিষয়টি বুধবার দুপুরে পুলিশকে জানায় শিশুটির মা।

এরপর পুলিশ এ ঘটনায় বিকেলে ওই এলাকা থেকে ধর্ষক পিতা মালেককে গ্রেফতার করে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা হেপি বেগম বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারের পর মালেক নিজের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে। মালেক ও হেপি বেগমের দুই ছেলে-মেয়ের মধ্যে মেয়েটি ছোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোংলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১