সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবুগঞ্জে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত, বিশ্ব নবীর (স.) জীবনাদর্শের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হামদ, কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ জে এম শামসুল আলম, প্রভাষক এ কে এম জিয়া উল হক সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার খানপুরা আলিম মাদ্রাসায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা হয়েছে।

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ জে এম শামসুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মোঃ জাকির হোসেন, প্রভাষক এ কে এম জিয়াউল হক, প্রভাষক মোঃ মাসুম বিল্লাহ, সহকারী মৌলভী মোঃ হাবিবুর রহমান, মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তৎকালীন সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরে বলেন, সমাজের সেই অন্ধকার দূর করার জন্যই মহান রাব্বুল আল-আমিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) কে প্রেরণ করেন এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নির্দেশিত পথে তিনি জীবন অতিবাহিত করেন।

একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুই তিনি পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। বিশ্বনবী (স.) তার শাসনামলেই সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেন। সেই আদর্শের ভিত্তিতে আমরাও এই দেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি।

আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে।

আপডেট সময় : ১২:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১