সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ভয় দেখিয়ে আমাদের দেশ ছাড়া করা যাবে না: পঙ্কজ দেবনাথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল-৪ আসনের সাংসদ ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি বলেছেন, ভয় দেখিয়ে আমাদের দেশ ছাড়া করা যাবে না। মন্দিরে হামলা করে, দেবালয় ধ্বংস করে আমাদের দেশ ছাড়তে বাধ্য করা যাবে না।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন শেষে রাধা মাদব জিউর মন্দিরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পঙ্কজ দেবনাথ বলেন, ‘আমরা এ দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। দেশের মানুষ সরলপ্রাণ ধর্মবিশ্বাসি, কিন্তু যেসব দুর্বৃত্ত মন্দিরে হামলা চালিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ ঘটাতে চায়, হিন্দুদের দেশ ছাড়তে বাধ্য করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে আন্দোলন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘কোনো সভ্য দেশে এ বর্বরতা হতে পারে এটা আমাদের ভাবনায় ছিল না। বঙ্গবন্ধুর ডাকে আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। এ দেশ আমাদের, ভয় দেখিয়ে আমাদের দেশ ছাড়া করা যাবে না।

তিনি আরও বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, এ দেশ আমাদের আমরা এ দেশেই থাকবো। আমরা যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছি, এবার এ ধর্মীয় সন্ত্রাস নাশকতাকারীদের বিচার নিশ্চিত করব।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নোয়াখালী শাখার আহবায়ক বিনয় কিশোর রায়সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও হিন্দু ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভয় দেখিয়ে আমাদের দেশ ছাড়া করা যাবে না: পঙ্কজ দেবনাথ

আপডেট সময় : ০৪:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১