সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের সেন নদীর তীরে গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে

সৈয়দ মুন্তাছির রিমন-ফ্রান্স থেকে: প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গণহত্যায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করলেন। ১৯৬১ সালের ১৭ অক্টোবর রাতে প্যারিসের পুলিশ প্রধান মাউরিস পাপোনের নির্দেশে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়। তখন কয়েক ডজন বিক্ষোভকারী প্রাণ হারিয়ে ছিল ও তাদের দেহ সেন নদীতে ছুঁড়ে ফেলা হয়।
আজ ১৭ অক্টোবর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেন নদীর তীরে গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৬১ সালে প্যারিসে আলজেরিয়ানদের বিরুদ্ধে কারফিউ আরোপের প্রতিবাদে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএলএন)’র ২৫হাজার বিক্ষোভকারীর ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানোর নিন্দা জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, এই নৃশংসতা ও রক্তপাতের কোনো অজুহাত হয় না।
























