তেঁতুলিয়ায় শেখ রাসেল দিবস উপলক্ষে রিক এর দুঃস্থ্য, দরিদ্র ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ
- আপডেট সময় : ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উপলক্ষে এনজিও প্রতিষ্ঠান রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ,দরিদ্র ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচী পালন করেছে।
সোমবার সকালে রিক উপজেলা কার্যালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এরিয়া ম্যানেজার খাইরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, ভাইস-চেয়ারম্যান ইউসুফ আলী, রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার এর জোনাল ম্যানেজার এ,বি,এম জাহিদুল কবির, তেঁতুলিয়া শাখা ব্যবস্থাপক সেলিম রেজা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল স্টাফগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। রাসেল যদি বেঁচে থাকত, তাহলে হয়তো একজন মহানুভব, দূরদর্শী ও আদর্শ নেতা আজ আমরা পেতাম, যাকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারত।
আলোচনা সভা শেষে দেশ জাতি ও বঙ্গবন্ধু পরিবারের জন্য বিশেষ দোয়া মাহফিল এবং দুঃস্থ্য, গরীব, এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

























