সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নিজে খোঁজ রাখছেন : কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স; ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীতে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খোঁজ রাখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা রুখতে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বলেও জানান তিনি।

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এ কথা জানান।

এর আগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ রাসেলের কবলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত শহীদদের কবরেও শ্রদ্ধা জানানো হয়।

পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘যে সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে শিশু রাসেল নিহত হয়েছিল, তাদের ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে বিএনপি। পরিকল্পিতভাবে এ সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশে তাণ্ডব করেছে।’

তিনি বলেন, ‘গতকাল রাতে রংপুরে পীরগঞ্জের একটা জেলেপাড়ায় আগুন দিয়েছে। মন্দিরে হামলা করেছে। সেখানে গবাদিপশুর পর্যন্ত প্রাণহানি হয়েছে। এ রকম নৃশংসতম হত্যাযজ্ঞ তারা আজ চালিয়ে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘দে‌শের গণতন্ত্র ধ্বংস কর‌তে এবং সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট কর‌তে বিএনপি এমন চক্রান্তে লিপ্ত হ‌য়ে‌ছে। এসব বিষ‌য়ে সবসময় খোঁজ-খবর রাখ‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।’

ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ রাসেলের কবলে পুষ্পস্তবক অর্পণ করেন।ছবি : সংগৃহীত
বর্তমান সরকারের গত ১২ বছরের শাসনামলে পূজা উদ্‌যাপনে কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ‘এবার পরিকল্পনা করে এ হামলা চালানো হয়েছে। দলের আদর্শবিরোধী কোনো বক্তব্য দিলে যেকোনো পর্যায়ের নেতাই হোক না কেন, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিচ্ছিন্নভাবে কেউ যদি (কিছু) বলে থাকেন, সেটা আমাদের যে বৈঠক আছে, সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং দলের অভ্যন্তরে থেকে কেউ যদি দলের আদর্শবিরোধী কোনো বক্তব্য দেন, বা আচরণ করেন, তাহলে অবশ্যই তার জন্য জবাবদিহি করতে হবে।’

যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নিজে খোঁজ রাখছেন : কাদের

আপডেট সময় : ০৬:৫৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১