সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

মেম্বার প্রার্থীই ‘মৃত’ ভোটার তালিকায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুল মোতালেব ফেরদৌস নামে একজন মেম্বার প্রার্থী জীবিত থেকেও ভোটার তালিকায় তিনি ‘মৃত’।

এ ঘটনায় ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন অফিসে আবেদন করার পরও সেটি পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

আব্দুল মোতালেব ফেরদৌস আড়িয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের মানিকদিপা বিন্নাচাপড় গ্রামের আব্দুল গফুর ছেলে।

আব্দুল মোতালেব ফেরদৌস জানান, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন। কয়েকদিন আগে করোনার টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে গেলে জাতীয় পরিচয়পত্রের আইডি নম্বর খুঁজে তার নাম পাননি।

পরে উপজেলা নির্বাচন অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। এক সপ্তাহ আগে নির্বাচন অফিসে সংশোধনের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সংশোধন করা হয়নি। এমতাবস্থায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন জানান, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেম্বার প্রার্থীই ‘মৃত’ ভোটার তালিকায়

আপডেট সময় : ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১