সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

স্বামীকে অচেতন করে স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালাল নববধূ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চটখিলে বিয়ের চার দিন পর ‘১০ ভরি’ সোনা নিয়ে প্রেমিকের (সম্পর্কে চাচা) সঙ্গে পালালেন এক নববধূ। বুধবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় রাতে বরকে অচেতন করে ওই নববধূ নিজ বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে বলেন, ‘নববধূ নিখোঁজের পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।’

চাটখিল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর চাটখিল উপজেলার হাসর গ্রামের সাজ্জাত হোসেনের (৩০) সঙ্গে বানসা গ্রামের আবদুল জলিলের মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। মঙ্গলবার (১২ অক্টোবর) সাজ্জাত তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। গভীর রাতে সাজ্জাতকে তার স্ত্রী অচেতন করে পাশের বাড়ির চাচার সঙ্গে পালিয়ে যান। পরে পরিবারের লোকজন সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পালিয়ে যাওয়া নববধূর বোন রুমি গণমাধ্যমকে বলেন, ‘আমার বোন কোথায় বা কার সঙ্গে পালিয়ে গেছে, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পুলিশকে জানিয়েছি। তারা তাকে উদ্ধারের চেষ্টা করছে।’

সাজ্জাতের মা রওশন আরা বেগম দাবি করেছেন, নববধূ বিয়ের সময় স্বামীর দেওয়া ১০ ভরি সোনার গহনা, স্বামীর কাছে থাকা ৫০ হাজার টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা) নিয়ে উধাও হয়ে গেছে। তারা বিষয়টি পুলিশকে অবহিত করেছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে অচেতন করে স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালাল নববধূ

আপডেট সময় : ০৫:১৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১