সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবার) অবৈধ ভাবে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই দিন বিকেল ৪ টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়ন আমনিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সুলতানা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির জানতে পারেন যে আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামে অবৈধ ভাবে টিলা কেটে মাটি নেওয়া হচ্ছে। তাৎক্ষণিক তিনি ওই এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানাকে বিষয়টি অবগত করেন। এরপর অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে টিলাকাটার ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও টিলাকাটা হলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোরও আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১