সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বিয়ের দিন সড়কে প্রাণ গেলো দুলাভাই-ভাতিজির, কনে হাসপাতালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফেনীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে শহরতলীর মঠবাড়িয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফেনী শহরের একটি পার্লার থেকে কনেসহ চারজন সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়িতে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। স্থানীয়রা অটোরিকশার চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনের বড় বোনের জামাই জামাল হোসেন (৩৮) ও ভাতিজি হাছনা আক্তার পলিকে মৃত ঘোষণা করেন। কনে ফারজানা আক্তার কলির অবস্থা আশঙ্কজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের দিন সড়কে প্রাণ গেলো দুলাভাই-ভাতিজির, কনে হাসপাতালে

আপডেট সময় : ০৪:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১