সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে, ইসলাম কী বলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আমাদের সমাজে দ্বিতীয় বিয়ের প্রচলন এখনও রয়ে গেছে। কেউ দ্বিতীয় বিয়ে করলে ওই পরিবারে নানা জটিলতা সৃষ্টি হয়। এমতাবস্থায় আইনে স্বামী বা স্ত্রী উভয়ের জন্যই প্রতিকারের ব্যবস্থা রাখা হয়েছে। তবে স্বামী থাকা অবস্থায় স্ত্রীর দ্বিতীয় বিয়ে বা পরবর্তীতে স্বামীর কাছে ফিরতে চাইলে কী করণীয় এ বিষয়ে ইসলাম কী বলে তা আজ আমরা জানব।

এ বিষয়ে বেগমগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলূম হোসাইনিয়া মীরওয়ারিশপুরের শিক্ষক মুফতি আবু বকর রিশাদ উত্তর দিয়েছেন।

স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের বিধান কী বা ইসলাম কী বলে? এছাড়া যদি স্বামীর কাছে ফিরতে চায় অথবা ফিরিয়ে আনা হয় তাহলে করণীয় কী এমন প্রশ্নের জবাবে মুফতি আবু বকর রিশাদ বলেন, স্বামী থাকা অবস্থায় অন্য কারও বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ও স্বামী আছে এমন নারীকে বিয়ে করা, উভয়ই হারাম ও নাজায়েজ। এমন কাজ থেকে বিরত থাকা সবার ওপর ফরজ। কেননা এমন করাটা শরীয়তে ব্যাভিচার বলে গণ্য হয়।

আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, (তোমাদের জন্য হারাম করা হয়েছে) সকল সধবা নারী তবে যারা তোমাদের মালিকানাধীন হয়ে গেছে (তাদের কথা ভিন্ন)। (এসব বিধান) আল্লাহতায়ালা তোমাদের ওপর ফরজ করেছেন (সুরা নিসা-২৪)।

এখন কথা হলো দ্বিতীয় বিয়ের কারণে প্রথম বিয়ের সম্পর্ক হারাম হয়ে যাবে না। কেননা প্রথম বিয়েটা ছিল হালাল আর দ্বিতীয় বিয়েটা হলো হারাম। হারাম বিষয় কখনো হালাল বিষয়ের মধ্যে প্রভাব ফেলতে পারে না।

যদি ফিরিয়ে আনা হয় অথবা ফিরে আসতে চায় এবং মহিলার দ্বিতীয় স্বামী (শাব্দিক অর্থে) প্রথম বিয়ে বিষয়ক জানা না থাকে তাহলে ইদ্দত পালন তথা তিন হায়েজ (মাসিক) শারীরিক সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকবে। আর যদি দ্বিতীয় স্বামী প্রথম বিয়ে বিষয়ক জেনেও বিয়ে করে তাহলে ইদ্দত পালন করতে হবে না।

তথ্যসূত্র: তাফসীরে ইবনে কাছীর ১/৫৮৩, তাফসীরে রুহুল মাআনি ৪/৪-৫, সুনানে বায়হাকী- ১৪২৭৭, মুসান্নাফ ইবনে আবি শায়েবাহ-১৭১৬৩, তুহফাতুল ফুকাহা ২/১১৩, বাদায়িউসসানায়ে ২/৫৪৮, ফতোয়ায়ে হিন্দিয়াহ ১/২৮০, ফতোয়ায়ে কাযীখান ১/২২১, ফতোয়ায়ে শামী ৫/১৯৭।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে, ইসলাম কী বলে

আপডেট সময় : ০৫:৪৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১