সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অভিযান পরিচালনা করে ওয়ান শুটার গান, গুলি ও নগদ টাকাসহ মোঃ হাবিবুর রহমান (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার (১৩ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হামিরহাটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত হাবিবুর হরিণাকুন্ডু থানাধীন দারিয়াপুর গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার বেলা সোয়া ২টার সময় জানতে পারে যে, ঝিনাইদহের হরিণাকুন্ডু থানাধীন হামিরহাটি এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হামিরহাটি গ্রামের মোঃ আসলাম এর লিচু বাগানের সামনে চাঁদপুর হতে নগরবাথানগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, নগদ ১৪ হাজার ৫০০ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। আসামি মোঃ হাবিবুর রহমানকে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক-১

আপডেট সময় : ০৪:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১