সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাবাকে লাথি মারলেন শিক্ষক ছেলে, ছবি ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পাবনার চাটমোহরে বাবাকে লাথি মারাসহ লাঞ্ছিত করেছেন তারই শিক্ষক ছেলে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ইতোমধ্যে বাবার করা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে মামলাটি করেন ভুক্তভোগী আতাউর রহমান। এর আগে সোমবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ছেলের নাম মো. মজনুর রহমান। তিনি চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর।

জানা গেছে, সোমবার (১১ অক্টোবর) সকালে বাবা আতাউর রহমানের চাকরিস্থল মহেলা ডাকঘরে যান মজনুর। ডাকঘরে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি বাবার কাছ থেকে ছিনিয়ে নেন। পরে মোবাইল ফোন নিয়ে মোটরসাইকেলে উঠতে চাইলে বাধা দেন বাবা। বাধা দেওয়ায় বাবাকে লাথি মারেন তিনি। এ সময় বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তিও করেন। পরে আশপাশের লোকজন এসে মজনুরকে তাড়িয়ে দেন।

এ ঘটনার পর আতাউর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি চাটমোহর থানায় গিয়ে অভিযোগ করেন। এ ঘটনায় মজনুরকে গ্রেপ্তার করে পুলিশ।

চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম বলেন, বিষয়টি খুবই লজ্জার ও দুঃখজনক। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।

চাটমোহর থানার (ওসি) আনোয়ার হোসেন জানান, ছেলের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবাকে লাথি মারলেন শিক্ষক ছেলে, ছবি ভাইরাল

আপডেট সময় : ০৮:৩৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১