সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঝালকাঠিতে গৃহবধূকে হত্যা স্বামী পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে পারভিন আক্তার নামে (২৫) এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার বেরমহল গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের মৃত আবু হানিফের ছেলে তানজিল হাওলাদারের সঙ্গে বিয়ে হয় চাঁদপুর সদরের কল্যাণদি এলাকার জিন্নাত আলী মোল্লার মেয়ে পারভিন আক্তারের। তাদের ১৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। এক বছর ধরে স্বামী ও শাশুড়ির সঙ্গে বিরোধ চলছিল ওই গৃহবধূর। এ অবস্থায় একমাস আগে পারভিন আক্তার সন্তানকে নিয়ে ঢাকায় চলে যায়। কিছুদিন আগে তিনি জানতে পারেন স্বামী তাকে খোলা তালাক দিয়েছেন। এর সত্যতা যাচাই করতে গতকাল মঙ্গলবার সকালে তিনি স্বামীর বাড়ির পাশের একটি ঘরে ওঠেন। রাত ১১টার দিকে তাঁর ফোনে কল আসলে সে দরজা খুলে বাইরে বের হয়। এর পর থেকেই নিখোঁজ থাকে পারভীন। সকালে বাড়ির পাশের একটি ডেবা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে রাতে পারভিনকে ডেকে নিয়ে তাঁর স্বামী হত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ।

খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে ও গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী তানজিল হাওলাদার পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে গৃহবধূকে হত্যা স্বামী পলাতক

আপডেট সময় : ১০:১৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১