সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়া শুরু এ সপ্তাহে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চলতি সপ্তাহে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি জানিয়েছেন, সক্ষমতা অনুযায়ী জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুলশিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করছি এই সপ্তাহেই আমরা টিকা প্রদান কার্যক্রম শুরু করতে পারবো।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভাইভারস কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রাথমিকভাবে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছি। সেখানে একসঙ্গে অনেক শিশুকে টিকা দেওয়া যাবে।

তিনি বলেন, স্কুলশিক্ষার্থীদের তালিকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সুরক্ষা প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হবে। প্রথমে টেস্ট রান হিসেবে ৫০ থেকে ১০০ জনসহ যতটুকু পারি তাদের দিয়ে শুরু করবো। তাদের আমরা পর্যবেক্ষণ করবো। এরপর বড় আকারে দেব। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়া শুরু এ সপ্তাহে

আপডেট সময় : ০৮:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১