সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চীনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মহামারি করোনভাইরাসের সংক্রমণ রোধে ষাটোর্ধ্ব যেসব ব্যক্তি চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (১১ অক্টোবর) ডব্লিউএইচওর টিকাবিষয়ক উপদেষ্টারা এ সুপারিশ করেছেন বলে এএফপির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডব্লিউএইচওর টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন (এসএজিই) বলেছেন, ষাটোর্ধ্ব যেসব ব্যক্তি চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের তৃতীয় বা বুস্টার ডোজও নেওয়া উচিত।

তবে তারা সবাইকে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেননি। ডব্লিউএইচও বলছে, ৬০ বছরের বেশি এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, শুধু তারাই এই তৃতীয় ডোজ নেবেন।

এদিকে এসএজিই জানিয়েছে, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম এবং যারা বয়স্ক, তাদের করোনাভাইরাসে সংক্রমিত হলে ঝুঁকি বেশি থাকে। এজন্য শুধু তাদের ক্ষেত্রে তৃতীয় বা বুস্টার ডোজের কথা বলা হচ্ছে।

এসএজিই আরও জানিয়েছে, এক্ষেত্রে সিনোভ্যাক বা সিনোফার্মের টিকার সরবরাহ কম থাকলে আলাদা টিকা তৃতীয় ডোজ হিসেবে দেওয়া যেতে পারে।

তবে আগে প্রথম দুই ডোজ টিকা দেওয়ার ওপর বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। এরপরই বয়স্কদের তৃতীয় ডোজ টিকা দেওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ

আপডেট সময় : ১১:০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১