সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মা-মেয়েকে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সমকালকে জানান, শেরপুর সদর উপজেলার এক গৃহবধূ তার মেয়েকে (১৬) নিয়ে নালিতাবাড়ীতে বাবার বাড়ি এসেছিলেন। শনিবার সকাল ১১টার দিকে তারা অটোবাইকে শেরপুর যাওয়ার জন্য বের হন। পথে সাত্তার (৪৫) ও সাদেক আলীসহ (৩০) কয়েকজন তাদের শেরপুরে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন। সন্ধ্যার দিকে তারা পলাশিকুড়ায় একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে মা-মেয়েকে ধর্ষণ করেন।

‘ধর্ষণের শিকার’ মা-মেয়ে রোববার সকালে বাড়ি ফিরে স্বজনদের ঘটনা জানালে তারা জরুরি সেবা নম্বর-৯৯৯ এ কল দেন।

পরে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে পুলিশ অভিযুক্ত সাত্তার ও সাদেক আলীকে আটক করে থানায় নিয়ে যায়। সাত্তার স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী।

ওসি বছির আহমেদ বাদল বলেন, ‘সকালে ত্রিপল নাইন থেকে ম্যাসেজ আসার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে জড়িত দুই জনকে আটক করি। অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের ও ভুক্তভোগী মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মা-মেয়েকে ধর্ষণ

আপডেট সময় : ০৬:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১