মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি হওয়ায় তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী বঙ্গকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মুক্তিযোদ্ধা কমপ্লে· চত্তর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই ¯ানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে কমপ্লে· হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইউসুফ আলী, সাবেক সাংসদ ফরিদা আকতার হীরা, মেজর (অবঃ) কাজী মৌসুমী, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মানীত সদস্য খন্দকার সামসুজ্জোহা নিয়াজিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কারী ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধ্ াআইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার সামসুজ্জামান নাহিদ, সদস্য সচিব আব্দুর রাজ্জাক প্রমূখ। শেষে বঙ্গবন্ধু পরিবারের সকলের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু¯্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ক্কারী মফিজুর রহমান ।

























