সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

জরুরি বিভাগের চিকিৎসকদের বিশ্রামাগারে মাদক সেবন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পটুয়াখালীর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের বিশ্রামাগারে মাদক সেবনের ঘটনায় তোলপাড় চলছে। ওই বিশ্রামাগারে মাদকের আসর থেকে ধারণ করা ৪০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিও ক্লিপে দেখা যায়, জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশার তাস খেলার প্রস্তুতি নিচ্ছেন। তার পাশে পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মুনিবুর রহমান ওরফে সোহাগ মোল্লা মাদক সেবন করছেন। ওই আসরে বসে আছেন বহিরাগত এক যুবক। বহিরাগত ওই যুবক এর আগে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঝে-মধ্যেই জরুরি বিভাগে কর্তব্যকালীন ওই বিশ্রামাগারে মাদকের আসর বসান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশার। সঙ্গে থাকেন বহিরাগত মাদকসেবীরা। সারারাত চলে তাস খেলা ও মাদকসেবন। এ সময় বিশ্রামাগারের বাইরে পাহারায় থাকেন বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরী।

গত ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ওই বিশ্রামাগারের ভেতরে এমন একটি মাদকসেবনের দৃশ্য ধারণ করা ভিডিও ক্লিপটি একাধিক ব্যক্তির মোবাইলে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

অবশ্য ওই ভিডিও ক্লিপ সম্পর্কে আবুল বাশার ও মুনিবুর রহমান কিছুই জানেন না, এমনকি ভিডিও ক্লিপে থাকা ব্যক্তিদের মধ্যে তারা কেউ না বলেও দাবি করেন।

বাউফলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, নির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মাদকের আসর বসার বিষয়টি দুঃজনক। এ বিষয়ে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, যিনি অন্যায় করবেন তিনিই ফল ভোগ করবেন। তিনি বিষয়টি নিয়ে কোনো নিউজ না করার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জরুরি বিভাগের চিকিৎসকদের বিশ্রামাগারে মাদক সেবন।

আপডেট সময় : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১