সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভাঙ্গন রোধ করা সম্ভব নয়- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে না পারলে লোহা দিয়ে বাঁধ নির্মাণ করলেও টিকবে না। ফলে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতেই হবে। তা না হলে কোন ভাবেই ভাঙ্গন রোধ করা সম্ভব হবে না। গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাবে। বেরিবাধ দিয়েও কোন কাজে আসবে না। স্রোতে সব ভাসিয়ে নিয়ে যাবে।
বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের (ফেজ-২) ভাঙনকবলিত পদ্মার তীর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নতুন করে রাজবাড়ীর শহর রক্ষা বাঁধের জন্য প্রায় ১৬৯৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সেটি অনুমোদন হলেই আবারো ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নদীর ভেতর থেকে কাজ শুরু করে ব্লক বসাবেন। তবে সে ক্ষেত্রে আপনাদের ধৈর্য্য ধরতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভাঙ্গন রোধ করা সম্ভব নয়- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

আপডেট সময় : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১