সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

তিনশ টাকায় একশ চ্যানেল, এভাবে চলবে না : তথ্য প্রতিমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশে মাত্র তিনশ টাকায় একশ চ্যানেল দেখা যায়, এভাবে চলবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজোয়ানুল হক, বিজেসির ট্রাস্টি বোর্ডের সদস্য মানস ঘোষ, নূর সাফা জুলহাস প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা একটি পরিবার, আমরা সবাই মিলে এই ক্লিনফিড বাস্তবায়ন করব।

বিদেশি বিজ্ঞাপন এবং বিদেশি সবকিছুই আমাদের নির্ধারিত মূল্য ও আইন অনুযায়ী পরিচালনা করতে হবে।
ডা. মুরাদ হাসান আরও বলেন, আমি কানাডার টরেন্টো, মন্ট্রিল, অটোয়া, ভ্যানকুভার কোথাও একটা নিউজ দেখতে পারলাম না টাকা দেওয়া ছাড়া। আর আমার বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে, বঙ্গবন্ধুকন্যার বাংলাদেশে সারা পৃথিবীর ৭০০ কোটি মানুষ এসে দেখতে পারবে মাত্র তিনশ টাকা লাগে একশটি চ্যানেল দেখতে। এভাবে বাংলাদেশ চলবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিনশ টাকায় একশ চ্যানেল, এভাবে চলবে না : তথ্য প্রতিমন্ত্রী।

আপডেট সময় : ০২:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১