সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সকালে এক কোয়া রসুন খাওয়ার এত উপকারিতা!//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাইফস্টাইল ডেস্ক
রসুনের অনেক গুণ। চোখ ভালো রাখা থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ- নিয়মিত রসুন খেলে শরীরের বহু উপকার হয়। কিন্তু সবচেয়ে বেশি উপকার হয় সকালে খালি পেটে রসুন খেলে। এক কোয়া রসুন খালি পেটে খাওয়ার গুণ আরও বেশি, এমনই বলছে হালের গবেষণা।

সম্প্রতি আমেরিকার ইউনিভার্সিটি অব কানেক্টিকাট স্কুল অব মেডিসিন রসুন নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। সকালে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে সেখানে কয়েকটি কথা বলা হয়েছে। দেখে নেওয়া যাক সেগুলো কী কী।

১. যারা সকালে খালি পেটে এক কোয়া রসুন খান, তাদের হৃদরোগের আশঙ্কা অনেকটা কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীর চট করে ক্লান্ত হয় না।

২. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে রসুন। বিশেষ করে রোজ যদি কেউ এক কোয়া রসুন খান, তার ডায়াবেটিসের আশঙ্কা কিছুটা কমতে পারে।

৩. অনেকেই সারা বছর সর্দি-কাশির সমস্যায় ভোগেন। ঠান্ডা লাগা কমতেই চায় না। তারা যদি নিয়মিত সকালে খালি পেটে এক কোয়া রসুন খান, তিন সপ্তাহেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

৪. সবচেয়ে বড় কথা, শরীরকে দূষণমুক্ত করতে রসুন খুবই কার্যকর। সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে শরীরে জমা টক্সিন দ্রুত সাফ হয়ে যায়। সার্বিকভাবে সুস্থতা বাড়ে এর ফলে।

সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সকালে এক কোয়া রসুন খাওয়ার এত উপকারিতা!//

আপডেট সময় : ০৫:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১