সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে শেষ মুহূর্তে ইলিশ কিনতে বাজারে উপচে পড়া ভিড়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ইলিশের প্রজনন নিরাপদ করতে রবিবার মধ্যরাত থেকে ২২ দিন সারা দেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলায় নদ-নদী এবং সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে ইলিশ আহরণ, মজুদ, সরবরাহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয়।

আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না বলে রবিবার শেষ দিন ইলিশ কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা। বরিশালের পোর্ট রোড ইলিশ আড়তে ভিড় করেন হাজারো মানুষ। কিন্তু বাজারে ইলিশ সরবরাহ কম থাকায় দাম আকাশচুম্বী। এ কারণে আশাভঙ্গ হচ্ছে তাদের।

আড়তদাররা বলছেন, বাছাই করা ইলিশ ভারতে রফতানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে। নদীতেও তেমন ইলিশ আহরিত হচ্ছে না। নিষেধাজ্ঞা শুরুর শেষ সময়ে বাজারে ইলিশ ক্রেতাদের সমাগম স্বাভাবিক বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।

দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য বাজার পোর্ট রোড ইলিশ মোকাম সাধারণত সকাল ১০টার পর ফাঁকা হয়ে যায়। কিন্তু রবিবারের চিত্র ছিল ভিন্ন। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন ইলিশ কিনতে। দুপুরেও বাজারে ছিল হাজারো মানুষের ভিড়। দিনভর ছিল একই চিত্র।

ক্রেতারা বলছেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। অতিথি আপ্যায়নসহ নানা প্রয়োজনে ইলিশ প্রয়োজন তাদের। এ কারণে বাজারে এসেছেন তারা। তবে ইলিশের আকাশচুম্বী দাম হওয়ায় নাখোশ তারা।

মৎস্য বিক্রেতারা বলছেন, বাজারে ইলিশের তুলনায় ক্রেতার সমাগম বেশি। ক্রেতারা শেষ দিনে কম দামে ইলিশ কেনার আশায় বাজারে আসলেও চড়া দাম হওয়ায় ফিরে যাচ্ছেন অনেকে। কেউ আবার বেশি দাম দিয়েও কিনছেন পছন্দের ইলিশ।

বাছাই করা ইলিশ ভারতে রফতানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন পোর্ট রোডের মৎস্য আড়তদার মো. জহির সিকদার।

নিষেধাজ্ঞা শুরুর আগে বাজারে ক্রেতাদের এই ভিড় স্বাভাবিক বলে জানিয়েছেন বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস। তিনি বলেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না।

এ কারণে শেষ দিনে ক্রেতারা কম দামে ইলিশ কিনতে বাজারে ভিড় করছেন। আগামী ২৫ অক্টোবর রাত ১২টায় শেষ হবে নিষেধাজ্ঞার মেয়াদ। এরপর থেকে ফের বাজারে ইলিশ সরবরাহ স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে শেষ মুহূর্তে ইলিশ কিনতে বাজারে উপচে পড়া ভিড়।

আপডেট সময় : ০৫:৪৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১