সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হলেন দুই পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ২২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুর থানার ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছে। শনিবার বিকালে পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ঐ ডাকাত আবুল কালামসহ তার দুই ভাইয়ের বউ মাহফুজা বেগম ও জাহানারা বেগমকে আটক করেছে।

পুলিশ জানায়, উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মোঃ ফরিদ খন্দকার তার বাড়িতে ডাকাতির অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় সন্দেভাজন ডাকাত আবুল কালামকে গ্রেপ্তার করতে তার বাড়ি পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় যায় রাজাপুর থানা পুলিশ। এ সময় আবুল কালামের দুই ভাইয়ের বউ মাহফুজা বেগম (২৮), জাহানারা বেগম (৩০) সহ স্থানীয় ৪০/৫০ জন আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, এএসআই নুরুজ্জামান আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃশহিদুল ইসলাম বলেন, পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হলেন দুই পুলিশ।

আপডেট সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১