ভালুকায় পেপে চাষে লাভবান কৃষক রফিকুল ইসলাম ও রোমান।
- আপডেট সময় : ০৫:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ৭৪ বার পড়া হয়েছে

—এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধি :- ময়মনসিংহের ভালুকায় পেপে চাষে সাভলম্বি হচ্ছেন উপজেলার কৃষক।
ভালুকা উপজেলার আবহাওয়া ও মাটি পেপে চাষে উপযোগী হওয়ায় ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষক।
সুপ্রীম সিড কোম্পানির টপ লেডি জাতের পেপে চাষে লাভবান হওয়ায় পেপে চাষের পরিধি দিনদিন বেরেই চলেছে, ফলন ভালো হওয়ায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে সোনাখালি গ্রামের কৃষক খন্দকার রফিকুল ইসলাম ও তার ছেলে রোমান মিয়া বেকারত্ত্ব দূর করতে পেপে চাষে উদ্বোদ্ধ হয়ে ৭ একর জমিতে ৭হাজার টপলেডি পেপে গাছ রুপন করেন।
এপর্যন্ত বাগানে মোট খরচ হয়েছে ১৫লক্ষ টাকা, বর্তমানে রফিকুল ও রোমানের বাগানে কাজ করে ১০/১২টি পরিবার তার জিবিকা নির্বাহ করছে।
রফিকুল ও রোমান জানান ৮/১০বছর যাবত বিভিন্ন ধরনের কৃষি ফসল করে আসছেন, বর্তমানে পেপে চাষে খরচ ১৫ লক্ষ টাকা পুষিয়ে ৪০ লক্ষ টাকা লাভের আসা করছেন, পাশাপাশি এলাকার বেকার যুবকদের চাকুরির পিছে না ছুটে কৃষি কাজে মনোযোগী হওয়ার আহবান জানান।
এবছর এউপজেলার ২শত ৫০ হেক্টর জমিতে পেপের আবাদ করা হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা জেসমিন জাহান।

























