সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় সাংবাদিক রাহাদ সুমনের অসুস্থ মায়ের খোঁজখবর নিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ১২৬ বার পড়া হয়েছে

বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি॥ বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের অসুস্থ মায়ের খোঁজখবর নিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে রাহাদ সুমনের বাড়ি ‘মায়ের আঁচলে’ গিয়ে তার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিপূর্র্ণ সুস্থতা কামনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন বানারীপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মশিউর রহমান কামাল,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা ও তপু খান,পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিন, ছাত্রলীগ নেতা অপূর্ব অপু,প্রমুখ। ##
###

























