সংবাদ শিরোনাম ::
দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

মধ্যযুগীয় কায়দায় বৃদ্ধকে লাঠি দিয়ে পেটালেন ইউপি চেয়ারম্যান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক: ময়মনসিংহের হালুয়াঘাটে এক বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। মো. দেলোয়ার হোসেন নামের ওই ব্যক্তি উপজেলার ৫নং গাজির ভিটার ইউপি চেয়ারম্যান।

ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের মুজাখালি গ্রামের দুলাল মিয়ার জায়গা থেকে মাটি নিয়ে রাস্তার কাজ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।

এ সময় দুলাল মিয়া বাধা দিতে গেলে চেয়ারম্যানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে চেয়ারম্যান দুলালকে তার নিজ গাড়িতে উঠিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন।

পরে আহত অবস্থায় দুলালকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এই ঘটনায় চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, ‘বালিচান্দা গ্রামের রাস্তায় কাজ করতে গেলে মাটি উত্তোলনকে কেন্দ্র করে দুলাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সরকারি কাজে বাধা দেয় দুলাল। আমি তার প্রতিবাদ করলে সে আমার গায়ে হাত তোলে।

পরে গ্রাম পুলিশ তাকে ধরে আমার নিজ গাড়িতে তোলে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে তাকে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে আমি তাকে মারধর করি। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধ্যযুগীয় কায়দায় বৃদ্ধকে লাঠি দিয়ে পেটালেন ইউপি চেয়ারম্যান।

আপডেট সময় : ০৯:০০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১