সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে এমপি পত্নীর ৭৫জেল কোরআন শরীফ উপহার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
দেশ গড়েছেন পিতা সাজাচ্ছেন কন্যা। সেই বিশ্ব মানবতার ‘মুকুট মনি’ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আজ ২৮ সেপ্টেম্বর শুভ জন্মদিন। তাঁর জন্মদিনটি অন্যরকম ভাবে পালন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলমের সহধর্মিণী সমাজসেবী আতিয়া আলম মিলি। তিনি ২৮ সেপ্টেম্বর ৭৫তম জন্মদিনে সকাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে কোরআনখানি তেলওয়াত ও নফল সালাত আদায় করেছেন। এর পাশাপাশি বানারীপাড়া উপজেলার ৭টি এতিম খানায়,যে সকল এতিম শিশুরা হাফেজী পড়ছেন তাদের মধ্যে ৭৫জেল কোরআন শরীফ উপহার দেন। তার এ পবিত্র উপহার এতিমখানাগুলোতে পৌঁছে দিয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক যোবায়ের আহম্মেদ রুথেন, ঢাকা মহানগর (উত্তর ) ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম, বানারীপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী ও যুবলীগ নেতা সজল হোসেন প্রমুখ। এদিকে নতুন হাফেজী কোরআন শরীফ পেয়ে এতিম শিশুরা আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছে। প্রতিষ্ঠানের হাফেজ বৃন্দ এবং শিশুরা বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে ভিন্ন রকমের মহতি এই উদ্যোগকে তাঁরা মোবারকবাদ জানান। অপরদিকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ জেল কোরআন শরীফ উপহার দেওয়ার এমপি পত্নীর ব্যতিক্রমী এ উদ্যোগকে দলীয় নেতা-কর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে এমপি পত্নীর ৭৫জেল কোরআন শরীফ উপহার।

আপডেট সময় : ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১