সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

জানুয়ারিতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: টাইমস অব ইন্ডিয়া।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আগামী বছরের শুরুতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে তিনি এ সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। চলতি বছরের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাওয়ার পর এই সফরসূচি চূড়ান্ত হবে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এ অনুষ্ঠানে যোগ দিতে করোনা মহামারির মধ্যে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া উভয় দেশ ৬ ডিসেম্বর ‘মৈত্রী দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিল।

সফরে দুই দেশের মধ্যে বিবদমান সমস্যাগুলোর মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে দুই নেতা আলোচনায় বসবেন বলে জানা গেছে।

বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ায় দুজনেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অধিবেশনে তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে গুরুত্বের সঙ্গে স্মরণ করেন।

বিশ্ব সম্প্রদায়ের কাছে সদ্য স্বাধীন হওয়া রাষ্ট্রের স্বীকৃতির জন্য ৫০ বছর আগে দুই দেশের কূটনীতিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা সর্বজন বিদিত কিন্তু সেসময় ভারতের যে ভূমিকা সবচেয়ে বেশি নজর কেড়েছিল তা হলো- সদ্য স্বাধীন হওয়া রাষ্ট্রের বিশ্ব স্বীকৃতির ব্যাপারে। এ ব্যাপারে ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশকে ব্যাপকভাবে সহযোগিতা করেছিলেন।

১৯৭১ সালের ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সরদার সোরান সিং বাংলাদেশে সংঘটিত পাকিস্তানিদের বর্বর হত্যাযজ্ঞের কথা সারাবিশ্বের কাছে তুলে ধরেন। একই সঙ্গে তিনি অধিবেশনের প্লেনারি সেশনে পাকিস্তানে কারাবন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে পাকিস্তানকে অনুরোধ জানান। বাংলাদেশ এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে।

এরপর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশ বিশ্বের সেই সময়ের শক্তিধর যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও পোলান্ডের মতো রাষ্ট্রের কাছ থেকে স্বীকৃতি পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জানুয়ারিতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: টাইমস অব ইন্ডিয়া।

আপডেট সময় : ০৬:১৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১